Top News

জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত ৩০

 

জাতীয় পার্টি-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, আহত ৩০

রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যায় উভয়পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

এদিকে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এতে উভয় পক্ষের প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতরা ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের ঘটনার উভয়পক্ষ একে-অপরকে দোষারোপ করেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে গেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন রয়েছে। কাকরাইলে জাতীয় পার্টি ও বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল যাওয়ার সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেঁধে যায়। এসময় উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় জাতীয় পার্টির অফিসের সামনে প্রায় ২০০ নেতাকর্মী ছিল। প্রায় ৩০ মিনিট এ সংঘর্ষ চলতে থাকে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Post a Comment

Previous Post Next Post